News71.com
 Bangladesh
 27 May 21, 11:06 PM
 199           
 0
 27 May 21, 11:06 PM

সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি।। ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি।। ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ করোনা এবং সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা করাই এখন সরকারের সামনে চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় এ সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ওবায়দুল কাদের করোনা মহামারির কারণে সমস্যাগ্রস্থ সংস্কৃতিকসেবীদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। 

 

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ। আমাদের সামনে এখন দু’টি চ্যালেঞ্জ। একটি করোনা এবং আরেকটি সাম্প্রদায়িকতা মোকাবিলা করা। আমাদের উন্নয়ন অর্জনের প্রধান অন্তরায় সাম্প্রদায়িক শক্তি। এ সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন