News71.com
 Bangladesh
 27 May 21, 11:30 PM
 271           
 0
 27 May 21, 11:30 PM

ঢাকা শহরে উন্মুক্ত স্থানে বর্জ্য দেখতে চাই না।। মেয়র তাপস

ঢাকা শহরে উন্মুক্ত স্থানে বর্জ্য দেখতে চাই না।। মেয়র তাপস

 

নিউজ ডেস্কঃ ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য দেখতে চাই না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২৭) নগরীর ৪০ নম্বর ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা গত বছর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে ঢেলে সাজিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ড একটি করে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র থাকবে এবং সেখান থেকেই বর্জ্য অপসারিত হবে। এর মাধ্যমে আমরা ঢাকা শহরের উন্মুক্ত স্থান আর বর্জ্য দেখতে চাই না। 

 

তিনি আরো বলেন, আমরা সন্ধ্যা ছয়টা থেকে সূচি করে দিয়েছি, সেই সূচি অনুযায়ী বাসাবাড়ি, স্থাপনা, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটি ওয়ার্ডের নিবন্ধিত প্রাথমিক বর্জ্য সেবা সংগ্রহকারী প্রতিষ্ঠান বর্জ্য সংগ্রহ করে তা অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই আমরা তা ভাগাড়ে নিয়ে যাবো। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রত্যেকটি ওয়ার্ড অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমাদের নিজস্ব জমির অভাব রয়েছে, আমরা বিভিন্ন সংস্থা থেকে জমি নিচ্ছি। আমরা রেলওয়ে কাছে জমি চেয়েছি, অন্যান্য কর্তৃপক্ষের কাছে চেয়েছি যেন আমাদের পর্যাপ্ত জমি দেওয়া হয়। যাতে করে আমরা এসব অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলো নির্মাণ করতে পারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন