News71.com
 Bangladesh
 27 May 21, 11:32 PM
 284           
 0
 27 May 21, 11:32 PM

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষতি।। ৪টি মৃত হরিণ উদ্ধার

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষতি।। ৪টি মৃত হরিণ উদ্ধার

 

 

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবনের উপর দিয়ে ৫-৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে কয়েকটি জলযান,  ওয়াচ টাওয়ার,  গোলঘর,  রাস্তা,  ফুট রেইল ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে ডুবে মারা গেছে অন্তত চারটি হরিণ। সুন্দরবন পূর্ব বন বিভাগের তথ্য অনুযায়ী,  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব শুরু হওয়ার পর থেকে সুন্দরবন সংলগ্ন নদ-নদী ও খালে পানি বাড়তে থাকে। বুধবার (২৬ মে) প্রায় ৫-৬ ফুট পানি উঠে যায় সুন্দরবনে।

 

পানির তোড়ে পূর্ব সুন্দরবনের ১৯টি জেটি, ৬টি জলযান (ট্রলার) দুটি গোলঘর, একটি ফুট রেইল, একটি ওয়াচ টাওয়ার, চারটি স্টাফ ব্যারাক ও একটি রেস্ট হাউজ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ১০টি অফিসের টিনের চালা উড়ে গেছে ইয়াসের বাতাসে। সুন্দরবনের মধ্যে সুপেয় পানির সংস্থান হিসেবে পরিচিত ৯টি পুকুরের লবন পানি প্রবেশ করেছে। সুন্দরবন থেকে দুটি এবং লোকালয় থেকে ২টি হরিণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের দুটি কুমিরের শেড ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হিসেবে পূর্ব সুন্দরবন বিভাগের অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আশার কথা হচ্ছে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলের কোনো প্রাণীর ক্ষতি হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন