News71.com
 Bangladesh
 27 May 21, 11:34 PM
 257           
 0
 27 May 21, 11:34 PM

দেশে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন।।

দেশে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন।।

 

নিউজ ডেস্কঃ কোভিডশিল্ড, স্পুটনিক ভি, সিনোফার্মের পরে দেশে চতুর্থ ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেল ফাইজার-বায়োএনটেকের টিকা।বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কোভ্যাক্স গ্রুপ থেকে ফাইজারের টিকা দেশে আসছে। কোভ্যাক্স থেকে প্রথম ধাপে বিনামূল্যে দেশের ১১ শতাংশ মানুষের জন্য টিকা আসার কথা রয়েছে। কোভ্যাক্স-এর থেকে প্রথম চালান হিসেবে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এবং এর সঙ্গে আনুষঙ্গিক উপকরণ আগামী সপ্তাহে দেশে পৌঁছবে। তবে এ টিকা কীভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন