News71.com
 Bangladesh
 27 May 21, 11:35 PM
 252           
 0
 27 May 21, 11:35 PM

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনে ভর্তুকি দেবে সরকার।। পররাষ্ট্র মন্ত্রী

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনে ভর্তুকি দেবে সরকার।। পররাষ্ট্র মন্ত্রী

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে যাওয়া সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনে ভর্তুকি দেবে সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য টিকা দিতে বয়স শিথিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ( ২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। ড. মোমেন বলেন, সৌদি আরবে গেলে প্রবাসীদের এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে তাদের কোয়ারেন্টিনের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে সৌদি সরকার, সেগুলো অনকে ব্যয়বহুল। প্রবাসীদের এসব হোটেলে যেতে আগ্রহ কম। তাই আমরা উদ্যোগ নিয়েছি,  প্রবাসীরা সৌদিতে গেলে আমরা সাবসিডি দেবো। বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন