News71.com
 Bangladesh
 27 May 21, 11:35 PM
 258           
 0
 27 May 21, 11:35 PM

তরুণ সমাজ ভয়াবহভাবে তামাকে ঝুঁকছে।। যুব প্রতিমন্ত্রী

তরুণ সমাজ ভয়াবহভাবে তামাকে ঝুঁকছে।। যুব প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, তরুণ সমাজ ভয়াবহভাবে তামাকে ঝুঁকছে। বর্তমানে যুবসমাজের মধ্যে তামাক সেবন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা ভয়াবহ। বিশ্বে তামাক ব্যবহারে বাংলাদেশ অন্যতম।  বৃহস্পতিবার (২৭ মে) আসন্ন জাতীয় বাজেট ২০২১-২২ এ তামাক কর বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে তামাক সেবনে নিরুৎসাহিত করা শীর্ষক এক ভার্চ্যুয়াল সংলাপে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ডিজেএফবি ও ডরপ এর যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

 

প্রতিমন্ত্রী বলেন, দেশে এক তৃতীয়াংশ মানুষ তামাক ব্যবহার করছে। যুবকদের যদি আমরা তামাক সেবন থেকে দূরে না রাখতে পারি তবে আমাদের টার্গেট পূরণ করতে পারবো না। ২৪ বছরের নিচে ৪৯ শতাংশ তরুণ রয়েছে যারা তামাক সেবন করছে এটা ভয়াবহ চিত্র। সরকার নানা পদক্ষেপ নিয়েছে কীভাবে যুব সমাজকে মাদক-তামাক থেকে দূরে রাখা যায়। তারপরও যে চিত্র দেখলাম এটা ভয়াবহ। শুধু ট্যাক্স বৃদ্ধি নয় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে তামাক সেবন বন্ধে। জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের যুবসমাজকে না বাঁচাতে পারলে দেশের টার্গেট পূরণ হবে না। ২০৪০ সালে উন্নত দেশে রূপ দিতে হলে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন