
নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি হরিণসহ সন্দেহভাজন দুই জনকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হরিণঘাটা বন থেকে হরিণটি উদ্ধার করা হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন বাদুরতলা গ্রামের মুজিবুল হকের ছেলে নূর ইসলাম (৫১) ও মাহমুদ মুন্সির ছেলে নজরুল ইসলাম (৩৫)। হরিনঘাটা বিট কর্মকর্তা গোলাম কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।