News71.com
 Bangladesh
 28 May 21, 11:46 AM
 269           
 0
 28 May 21, 11:46 AM

সয়াবিন তেলের দামে রেকর্ড।। লিটারে বাড়ল ৯ টাকা

সয়াবিন তেলের দামে রেকর্ড।। লিটারে বাড়ল ৯ টাকা

 

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে ভোজ্যতেলের দাম। বৃহস্পতিবার (২৭ মে) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বর্তমানে বাজারে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪৪ টাকা। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে প্রতিলিটারে দাম বাড়ল ৯ টাকা। আজ শুক্রবার (২৮ মে) থেকে এ দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (২৭ মে) রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।

 

জানা গেছে, গত মাসে ৫ টাকা দর বৃদ্ধির পর আবার ৩ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি। তখন প্রতিলিটার বোতলজাত সয়াবিন ১৪৪ টাকা মূল্য ঠিক করা হয়। এই দর এক লাফে ৯ টাকা বৃদ্ধি করা হলো। তেলের দাম বাড়িয়ে নতুন মূল্য তালিকাও জানিয়েছে সংগঠনটি। নতুন দামে এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকা, পাঁচ লিটারের এক বোতল তেল দাম পড়বে ৭২৮ টাকা। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে। সংগঠনের সচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের জুন মাসের পর থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের অস্বাভাবিক ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন