
নিউজ ডেস্কঃ শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীতে যাত্রী পাড়াপাড়ের সময় ঢেউয়ের কবলে ছোট আকারের ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মে) পালেরচর পইলান মাদবরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ৫ জনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু নদী উত্তাল থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি তারা।