News71.com
 Bangladesh
 28 May 21, 07:16 PM
 192           
 0
 28 May 21, 07:16 PM

রাজধানীর কদমতলীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন।।

রাজধানীর কদমতলীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইয়াছিন আরাফাত (১৮) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দিনগত রাত পৌনে ১০টার দিকে কদমতলীর শনির আকড়া আর এস টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ মে) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আরাফাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের আ. আলিমের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট সে। 

 

পরিবারের সঙ্গে থাকত শনির আকড়া পাটেরবাগ শিয়া মসজিদ ব্যাংক কলোনীতে। শনির আকড়ায় আয়শা মোশারফ মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করত আরাফাত। নিহত ইয়াসিনের ভাই আব্দুল হাই সোহেল জানান,  ঘটনার সময় যারা ওর সঙ্গে ছিলেন তাদের কাছে শুনেছি সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পাশের এলাকার ছেলেরা তাকে ছুরিকাঘাত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন