
নিউজ ডেস্কঃ এক ইঞ্জিনবিশিষ্ট যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৮ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে অভ্যন্তরীণ নৌপথে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর তেমন কোনো প্রভাব না থাকায় এবং আবহাওয়া আরো বিপদমুক্ত হওয়ায় সার্বিক পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচো করে ২৮ মে সকাল ৯টা থেকে এক ইঞ্জিনবিশিষ্ট লঞ্চ চলাচলের জন্য নির্দেশক্রমে অনুমতি দেওয়া হলো। এর আগে মঙ্গলবার (২৫ মে) ঘূর্ণিঝড় ইয়াসের কারণে অভ্যন্তরীণ নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল যথাযথ কর্তৃপক্ষ।