
নিউজ ডেস্কঃ ভারতের কেরালায় এক বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। কয়েকজন যুবক ও এক নারী ওই তরুণীকে নির্যাতন করেন। ১৫-১৬ দিন আগের ভিডিও এটি। যৌন নির্যাতনকারীদের মধ্যে একজনের সঙ্গে ঢাকার মগবাজারের এক তরুণের ফেসবুক আইডিতে পোস্ট করা ছবির মিল পাওয়া যায়। তদন্ত করে তার আসল নাম-ঠিকানা শনাক্ত করেছে পুলিশ। তার নাম রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়।
টিকটক ভিডিও করেই দিন কাটত হৃদয়ের। পিছনে চলত নারী পাচার। সেই সূত্রে বাংলাদেশ থেকে এক কিশোরীকে পাচার করে ভারতে পাঠায়। অভিযুক্তের নাম রিফাজুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়। বাংলাদেশি কিশোরীকে ভারতের কেরল রাজ্যে পাচার করে টিকটক হৃদয় গ্যাং। শুরু হয় দৈহিক ও মানসিক নির্যাতন। ওই কিশোরীকে টিকটক ভিডিও দেখিয়ে প্রেমে ফুঁসলিয়ে পাচার করা হয়েছিল।
কেরল থেকে ওই কিশোরীকে কর্নাটকের একটি পতিতাপল্লীতে পাচার করা হয়। সেখানে নির্যাতনের ভিডিও আপলোড করেই নিজেদের চিহ্নিত করেছিল হৃদয়। ভিডিও ভাইরাল হয়। বাংলাদেশে এই ভিডিও ছড়াতেই কিশোরী ও নির্যাতনকারীদের পরিচয় নিয়ে সোশ্যাল সাইটে লেখালেখি শুরু হয়। ঢাকা মহানগর পুলিশের সাইবার সেল তদন্তে নামে। হাতে আসে টিকটক হৃদয়ের বিবরণ। সেই সূত্র ধরে ভারত সরকারের কাছে তথ্য পাঠানো হয়।