News71.com
 Bangladesh
 28 May 21, 07:22 PM
 235           
 0
 28 May 21, 07:22 PM

এলএসডি খেয়েই আত্মঘাতী হন ঢাবি ছাত্র হাফিজুর।।

এলএসডি খেয়েই আত্মঘাতী হন ঢাবি ছাত্র হাফিজুর।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে লাইসার্জিক এসিড ডাই-ইথাইলামাইড বা এলএসডি নামের এক ধরনের মাদক জব্দ করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বুধবার রাতে রাজধানীর ধানমণ্ডি ও লালমাটিয়া এলাকা থেকে হাফিজের বন্ধুসহ বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে এলএসডির ২০০টি ব্লট (মেশানো কাগজ) উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত তিন তরুণ হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব ওরফে রুপল ও আসহাব ওয়াদুদ ওরফে তুর্য এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব আশরাফ। ডিবির ভাষ্য মতে, ভয়ংকর মাদক এলএসডি সেবনে বিভ্রম (হ্যালুসিনেশন) হয়। প্রচণ্ড উত্তেজনার সঙ্গে এই মাদক চিন্তা, অনুভূতি ও পারিপার্শ্বিক চেতনাকে পরিবর্তন করে দেয়। এই মাদক সেবন করেই শিক্ষার্থী হাফিজুর আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ তদন্তকারীদের।

 

দেশে প্রথমবারের মতো এলএসডি উদ্ধার হয়েছে বলে ডিবি দাবি করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা জানান, ২০১৯ সালেও দেশে পাঁচ গ্রাম এলএসডি জব্দ করা হয়েছে। বেশি দামি এই মাদকের প্রচলন ইউরোপ-আমেরিকায় থাকলেও আগে দেশে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে এই কারবার শুরু হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন