News71.com
 Bangladesh
 28 May 21, 07:23 PM
 228           
 0
 28 May 21, 07:23 PM

শ্যামলীতে অস্ত্র ও ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১ ।।

শ্যামলীতে অস্ত্র ও ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১ ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা থেকে দেশি অস্ত্র ও ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ কালাম হাওলাদার (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। বৃহস্পতিবার (২৭ মে) রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী স্কয়ার শপিং এলাকায় অভিযান চালায়। 

 

অভিযানে মাদক ব্যবসায়ী কালাম হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি ওয়ান শ্যুটারগান ও ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।  তিনি আরো জানান, কালাম এলাকার মাদক ব্যবসায়ীদের কোন্দলের জের ধরে নিজের মাদক ব্যবসার নিরাপত্তার স্বার্থে এ অস্ত্র ব্যবহার করতেন। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন