News71.com
 Bangladesh
 29 May 21, 02:20 PM
 196           
 0
 29 May 21, 02:20 PM

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ‘শিশুবক্তা’ রফিকুল।।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ‘শিশুবক্তা’ রফিকুল।।

 

নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী। আজ শুক্রবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাদানী। রফিকুলের বয়স ২৭ বছর হলেও তাঁকে ‘শিশুবক্তা’ বলে ডাকেন ভক্তরা।

 

এর আগে গত ৭ এপ্রিল নেত্রকোনায় নিজ বাড়ি থেকে মাদানীকে গ্রেফতার করে র‌্যাব। আটকের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইলে বেশ কিছু বিদেশি পর্নোভিডিও পাওয়া যায়। গাজীপুরের বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেন মাদানী। ওই ঘটনায় ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন