News71.com
 Bangladesh
 29 May 21, 02:22 PM
 208           
 0
 29 May 21, 02:22 PM

তরুণীর ৫ দিন অনশনের পর প্রেমিক যুগলের বিয়ে।।

তরুণীর ৫ দিন অনশনের পর প্রেমিক যুগলের বিয়ে।।

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন অনশন করেন তরুণী। পাঁচ দিন অনশনের পর প্রেমিকের সঙ্গে তার বিয়ে হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি গ্রামে ১০ লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয়রা জানান, উপজেলার বাঙ্গালা দক্ষিণ গাইলজানি গ্রামের আব্দুল খালেকের ছেলে কলেজছাত্র মো. রানার (২০) সঙ্গে প্রেমের ছিল একই গ্রামের আব্দুল কাদেরের কলেজপড়ুয়া মেয়ে ময়না খাতুনের। স্থানীয় ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজে শিক্ষার্থী তারা।

 

গত রবিবার প্রেমিকার সঙ্গে তার বাড়িতে দেখা করতে যান রানা। এ সময় ময়নার পরিবারের লোকজন রানাকে আটকের চেষ্টা করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। ওইদিন রাতে বিয়ের দাবিতে রানার বাড়িতে অনশন শুরু করেন ওই ছাত্রী। এ খবর শুনে প্রেমিক রানা ও বাড়ির লোকজন পালিয়ে যান। রানার সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দেন ওই ছাত্রী। পরবর্তীদের উভয় পরিবারের সম্মতিক্রমে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন