News71.com
 Bangladesh
 29 May 21, 02:27 PM
 203           
 0
 29 May 21, 02:27 PM

সারা দেশে তিন দিন বৃষ্টি হতে পারে।।

সারা দেশে তিন দিন বৃষ্টি হতে পারে।।

 

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও আজ থেকে তিন দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। ময়মনসিংহের বেশ কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

 

তিন দিনের বৃষ্টির পূর্বাভাসের বিষয়টি জানিয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সংবাদমাধ্যমকে বলেন, ইয়াসের প্রভাব এখন আর নেই। মেঘলাভাব কমে যাবে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে আগে এ মাসের ৩০ ও ৩১ তারিখেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির মাত্রা কম হবে। ৩১ তারিখের পর আবার তাপমাত্রা কমবে। তখন আবার বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি আরো বলেন, বর্ষা মৌসুমের ১০ থেকে ১৫ দিন আগে এমন বৃষ্টি হয়। রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় বৃষ্টি হবে। এর বাইরে অন্য বিভাগগুলোর দু-একটি স্থানে বৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন