
নিউজ ডেস্কঃ শান্তিরক্ষীরা আমাদের শান্তির দূত মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছে। এটা আমাদের জন্য গৌরবের। তারা বাংলাদেশকে শান্তিকামী দেশ হিসেবে বিদেশে ব্র্যান্ডিং ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অবদান রাখছেন।
শনিবার (২৯ মে) শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও বিএএফ সেন্ট্রাল মসজিদের সামনে এ র্যালির আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছে। এটা আমাদের জন্য গৌরবের। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ৮টি দেশে প্রায় সাড়ে ৬ হাজার বাংলাদেশের শান্তিরক্ষী রয়েছে।