News71.com
 Bangladesh
 30 May 21, 01:09 PM
 561           
 0
 30 May 21, 01:09 PM

প্রধানমন্ত্রী নির্দেশিত উপহার প্রদানে বাধা দিলেন হুইপ সামশুল।।

প্রধানমন্ত্রী নির্দেশিত উপহার প্রদানে বাধা দিলেন হুইপ সামশুল।।

 

নিউজ ডেস্কঃ করোনা মহামারিতে কাজ হারিয়ে জীবন-জীবিকা সচল রাখতে নিরুপায় হয়ে উঠেছেন অনেকে। আয় বন্ধ হয়ে যাওয়া এসব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের নিজস্ব তহবিল থেকে সারা দেশের সুবিধাবঞ্চিত গরিব শ্রেণির জন্য উপহারসামগ্রী প্রদানের নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে নির্বিঘ্নে বিতরণ চলছে সেই উপহারসামগ্রী। কিন্তু বাদ সাধলেন চট্টগ্রামের পটিয়ার সাংসদ হুইপ সামশুল হক চৌধুরী। পটিয়াতে এসব উপহারসামগ্রী বিতরণের অনুষ্ঠান পণ্ড করে দিতে চেয়েছেন তিনি। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা।

 

জানা গেছে, শনিবার সকালে পটিয়ার উত্তর গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপহারসামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নেয় ‘পঁচাত্তর পরবর্তী বৃহত্তর ছাত্রলীগ পটিয়া’ নামে একটি সংগঠন। সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন ছিল। সকালে স্কুল প্রাঙ্গণে হাজির হন সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক মানুষ। উপস্থিত হন মুক্তিযোদ্ধা থেকে শুরু করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং অতিথিরাও। যেই না অনুষ্ঠান শুরু হবে, অমনি হুইপ সামশুলের নির্দেশ আসে, এখানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। এ নির্দেশ শুনে থ হয়ে যান অতিথি এবং উপস্থিত লোকজন।

 

জানা যায়, নিরুপায় হয়ে আয়োজকরা তখন উপহারসামগ্রী নিয়ে স্থানান্তর হন পটিয়ার আমির ভাণ্ডার পুরাতন বাড়ির মাদরাসার মাঠে। তীব্র গরমের মধ্যে উপস্থিত হওয়া সুবিধাবঞ্চিত মানুষও সেখানে যেতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণেও এ ধরনের বাধা দেখে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সবাই। তাঁরা বলেন, হুইপ সামশুল রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে বাধার সৃষ্টি করেছেন। এ ধরনের কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন