News71.com
 Bangladesh
 30 May 21, 01:19 PM
 270           
 0
 30 May 21, 01:19 PM

শেখ হাসিনার গাড়িবহরে হামলা।। ৭ আসামির জামিন স্থগিত

শেখ হাসিনার গাড়িবহরে হামলা।। ৭ আসামির জামিন স্থগিত

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত সাত আসামির জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। আগামী ২০ জুন এই মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

 

রবিবার (৩০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে গত বৃহস্পতিবার (২৭ মে) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ সাত আসামির জামিন আজ (৩০ মে) পর্যন্ত স্থগিত করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন