News71.com
 Bangladesh
 30 May 21, 01:19 PM
 248           
 0
 30 May 21, 01:19 PM

ভাসানচর যাচ্ছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রতিনিধি দল।।

ভাসানচর যাচ্ছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রতিনিধি দল।।

নিউজ ডেস্কঃ জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার দুই সহকারী হাইকমিশনার ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন। আগামীকাল সোমবার (৩১ মে) তারা ভাসানচর যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনএইচসিআর'র সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগস রোববার (৩০ মে) চার দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকায় আসার পর তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই সঙ্গে ভাসানচরও যাবেন।

 

ইউএনএইচসিআর’র কোনো প্রতিনিধি দল এ প্রথমবার ভাসানচর যাচ্ছেন। তারা বাংলাদেশ সফরকালে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে তারা রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন। সূত্র জানায়, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে চায় সরকার। সে লক্ষ্যে সরকার থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের অংশ হিসেবেই এ দুই সহকারী হাইকমিশনার ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন