
নিউজ ডেস্কঃ ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে এ সুপারিশ করা হয়েছে। রবিবার (৩০ মে) এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। গতকাল শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে। আজ বিকেলে মন্ত্রণালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এসব জেলায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাবে। মন্ত্রণালয়ে আজ বিকালে মন্ত্রিসভার এক বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।