News71.com
 Bangladesh
 30 May 21, 06:05 PM
 350           
 0
 30 May 21, 06:05 PM

জুনেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি কলেজ শিক্ষার্থীদের।।

জুনেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি কলেজ শিক্ষার্থীদের।।

 

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে পহেলা জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের  শিক্ষার্থীরা। রোববার (৩০ মে) রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেয়নি। আমরা কোনো আশ্বাসের বাণী শুনতে চাই না। 

 

শিক্ষামন্ত্রী এমনভাবে কথা বলেন যেন শিক্ষামন্ত্রালয় করোনার আশ্রয়স্থল। ধিক্কার জানাই এমন সিদ্ধান্তের। যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়া হয় তাহলে রাজপথ অচল করে শিক্ষা প্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে। আর নয় অনলাইনে ক্লাস, হল ক্যাম্পাস খোলা চাইসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন