
নিউজ ডেস্কঃ আর্থিক ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ‘ব্লকচেইন’ নির্ভরযোগ্য ও কার্যকর প্রযুক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এমন প্রযুক্তি ব্যবহার না করলে জাতি হিসেবে আমরা পিছিয়ে থাকবো বলেও মন্তব্য করেন তিনি। রোববার (৩০ মে) ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১’র পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়িয়াডের উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজিত হয়।