News71.com
 Bangladesh
 31 May 21, 01:48 PM
 281           
 0
 31 May 21, 01:48 PM

রিটকারী ১৫০০ জনকে নিয়োগে এনটিআরসিএ’কে নির্দেশ দিলো হাইকোর্ট।।

রিটকারী ১৫০০ জনকে নিয়োগে এনটিআরসিএ’কে নির্দেশ দিলো হাইকোর্ট।।

 

নিউজ ডেস্কঃ ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ১৫০০ জনকে চার সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তির ফলাফলের উপর স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। ফলে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশে আর বাঁধা নেই। সোমবার (৩১ মে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

আজ আদালত অবমাননার আবেদনকারী শিক্ষকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ (ফরহাদ)। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। রিটে এনটিআরসিএ’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান ভূইয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন