News71.com
 Bangladesh
 31 May 21, 01:50 PM
 220           
 0
 31 May 21, 01:50 PM

অধিক যাত্রী পরিবহন করায় বরিশালে ৪ বাস চালককে জরিমানা।।

অধিক যাত্রী পরিবহন করায় বরিশালে ৪ বাস চালককে জরিমানা।।

 

নিউজ ডেস্কঃ গণপরিবহনের সরকার কর্তৃক নির্দিষ্ট আসনের তুলনায় দ্বিগুন/তিনগুন যাত্রী পরিবহনের দায়ে বরিশালে ৪ বাসের চালককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩০ মে) বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট নিশাত তামান্না পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। 

 

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ৩৩৩ নম্বরে নাগরিকদের অভিযোগের ভিত্তিতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বরিশাল নগরের কালিজিরা ব্রিজ এলাকা এবং বরিশাল-ভোলা মহাসড়কে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ওই অভিযান চালানো হয়। অভিযানে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি সঠিক ভাবে মেনে গাড়ি চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে হয়রানির শিকার হলে সাধারণ নাগরিককে ৩৩৩ এ অভিযোগ জানানোর জন্য অনুরোধ জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন