News71.com
 Bangladesh
 31 May 21, 01:58 PM
 300           
 0
 31 May 21, 01:58 PM

রাজধানীতে এলএসডি বিক্রিতে সক্রিয় আরও ১৫ গ্রুপ।।

রাজধানীতে এলএসডি বিক্রিতে সক্রিয় আরও ১৫ গ্রুপ।।

 

নিউজ ডেস্কঃ ভয়াবহ মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) সেবন ও বিক্রিতে জড়িত ১৫টি সক্রিয় গ্রুপের তথ্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্তত এক বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে এলএসডি বিক্রির কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রুপগুলো। রাজধানীর শাহজাহানপুর, রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে এলএসডি বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত এমন একটি গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২০০০ মাইক্রোগ্রাম এলসডি, আইস ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন সাইফুল ইসলাম সাইফ (২০),  এসএম মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন (২৪)।

 

রোববার (৩০ মে) রাতে রাজধানীর পল্টন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আ. আহাদ। তিনি বলেন, গতকাল রাত থেকে রাজধানীর শাহজাহানপুর, রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে এলএসডি সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তারা অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এলএসডিতে আসক্ত হন। প্রায় এক বছর ধরে নিজেরা সেবন ও অনলাইনে এলএসডি বিক্রি করছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন