News71.com
 Bangladesh
 31 May 21, 02:00 PM
 290           
 0
 31 May 21, 02:00 PM

বঙ্গোপসাগরে বর্জ্য ফেলছে পাশের দেশগুলো।। পরিকল্পনা মন্ত্রী

বঙ্গোপসাগরে বর্জ্য ফেলছে পাশের দেশগুলো।। পরিকল্পনা মন্ত্রী

 

নিউজ ডেস্কঃ আগে ভাবতাম বঙ্গোপসাগরে শুধু আমাদের প্লাস্টিক বর্জ্য জমা হয়। কিন্তু আজকের আলোচনা শুনে জানলাম এই সাগরে আমাদের তুলনায় পাশের দেশগুলো থেকে আসে দশগুণ বেশি বর্জ্য। আমাদের বঙ্গোপসাগরে পাশের দেশগুলো বেশি বর্জ্য ফেলছে। রোববার (৩০ মে) বাংলাদেশ একাডেমিক অব সায়েন্স ও অ্যাসোসিয়েশন অব একাডেমিক অ্যান্ড সোসাইটি অব এশিয়া আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ দাবি করেন। বঙ্গোপসাগর রক্ষার্থে মন্ত্রী বলেন, তবে এটি নিয়ন্ত্রণের তেমন কোনো উপায় নেই। কারণ দেখা যায় তাদের নদীগুলোর মাধ্যমে এই বর্জ্য সাগরে এসে মেশে। তবে আমাদের দেশের বিকল্প আমাদের তৈরি করতে হবে। আমাদের সাগরকে রক্ষা করতে হবে। বিদেশে যখন আমি প্রথম গিয়েছিলাম তখন দেখেছিলাম সেখানেও প্লাস্টিকের ব্যবহার আছে। তবে তাদের বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম আছে, কিন্তু আমাদের তা নেই। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দেই। প্লাস্টিক একটি জাতীয় ইস্যু। এ নিয়ে আমার বিশদ বর্ণনার দরকার নেই। আমি শুধু কিছু উদাহরণ দেই।

 

‘তামাকের কারণে আমাদের অনেক প্রাণহানি হচ্ছে। সরকারের অনেক ক্ষতি হচ্ছি। তবে এটাকে কোনোভাবে আমরা দমন করতে পাচ্ছি না। আমি যখন অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছি তখন আমরা এনবিআরের মাধ্যমে নানাভাবে তামাক নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা তা পারছি না। প্লাস্টিকও এখানে একটি বড় উদাহরণ। কারা যেন একটা আইন করেছিল প্লাস্টিক ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা এখানে কনটেন্ট করতে পারছি না। আমাদের অনেকখানে আইন ব্যবহারের দুর্বলতা রয়েছে। এর বিকল্প আছে তবুও আমরা পাচ্ছি না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন