News71.com
 Bangladesh
 01 Jun 21, 11:50 AM
 219           
 0
 01 Jun 21, 11:50 AM

জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকা উচিত।। তথ্যমন্ত্রী

জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকা উচিত।। তথ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বের সকল দেশের মতো জাতীয় পরিচয়পত্র দেওয়ার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতেই থাকা উচিত। আজ সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে 'মানস-মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা' আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে সরকারের অন্য দপ্তরে গেলে জটিলতা তৈরি হবে বলে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, সে বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি কার্ড এক বিষয় নয়। শিশু থেকে বৃদ্ধ সবাইকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। পৃথিবীর সবদেশে এই জাতীয় পরিচয়পত্র দেয় স্বরাষ্ট্র অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এটি নির্বাচন কমিশন করে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন