News71.com
 Bangladesh
 01 Jun 21, 11:51 AM
 220           
 0
 01 Jun 21, 11:51 AM

গাঁজা সেবনের সময় রামেবি’র কর্মকর্তাসহ গ্রেফতার ৩।।

গাঁজা সেবনের সময় রামেবি’র কর্মকর্তাসহ গ্রেফতার ৩।।

 

নিউজ ডেস্কঃ গাঁজা সেবনের সময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) এক কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে গাঁজা বিক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে। রোববার (৩০ মে) সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

তারা হলেন রামেবির কলেজ পরিদর্শকের দপ্তরের ব্যক্তিগত অফিসার (পিও) নূর রায়হান সুমন, গাড়িচালক আবদুল হালিম ও গাঁজা বিক্রেতা মো. শুভ্র। গাঁজা বিক্রেতার বাড়ি নগরীর মেহেরচণ্ডি পূর্বপাড়া মহল্লায়। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, গাঁজা সেবনের সময় এ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এরপর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে চিকিৎসক সনদ দেন যে, তারা মাদক সেবন করেছেন। এরপর রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন