News71.com
 Bangladesh
 01 Jun 21, 11:53 AM
 224           
 0
 01 Jun 21, 11:53 AM

রাজধানীতে ভারী বর্ষণে ভোগান্তিতে কর্মজীবীরা।।

রাজধানীতে ভারী বর্ষণে ভোগান্তিতে কর্মজীবীরা।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীতে ভারী বর্ষণে সড়কে পানি জমতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ। মঙ্গলবার (১ জুন) ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে।সরোজমিনে দেখা যায়, কাজীপাড়া, শেওড়াপাড়া, কারওয়ান বাজার, ফার্মগেটসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়। এছাড়া আগামী দুই দিনে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন