News71.com
 Bangladesh
 01 Jun 21, 02:41 PM
 248           
 0
 01 Jun 21, 02:41 PM

মুচলেকা দিয়ে পরীক্ষা দিতে হবে হাবিপ্রবি শিক্ষার্থীদের।।

মুচলেকা দিয়ে পরীক্ষা দিতে হবে হাবিপ্রবি শিক্ষার্থীদের।।

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন থেকে স্বশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে পরীক্ষায় অংশগ্রহণের আগে শিক্ষার্থীদের মুচলেকা দিতে হবে। গতকাল সোমবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পরীক্ষা নেয়ার বিষয়ে রেজিস্ট্রার মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক বলেন, আগামী ১০ জুনের পর থেকে যেকোনো অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। কিন্তু ১০ জুনের আগে নয়। অনলাইনে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা চলাকালীন সময়ে হলগুলো বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে মেসে কিংবা বাসায় থেকে স্বশরীরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে পরীক্ষা দেয়ার আগে শিক্ষার্থীদের মুচলেকা জমা দিতে হবে। আর বিদেশি শিক্ষার্থী যারা আছেন তারা যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট অনুষদের ডীন/চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ব্যাচ অনুযায়ী পর্যায়ক্রমে পরীক্ষা নেয়ার ব্যাপারে ডিনদের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন