News71.com
 Bangladesh
 01 Jun 21, 07:27 PM
 1037           
 0
 01 Jun 21, 07:27 PM

বিজয় সরণী থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই।।

বিজয় সরণী থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই।।

নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন ছিনতাই হয়েছে। এসময় তিনি রাজধানীর বিজয় সরণীতে নিজের গাড়িতে বসা ছিলেন। হুট করে এক ছিনতাইকারী গাড়ির ভেতর হাত দিয়ে মন্ত্রীর আইফোন ছিনিয়ে পালিয়ে যায়। গত সোমবারের এই ঘটনার কথা পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

 

আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এম এ মান্নান বলেন, 'কাল সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল!' মন্ত্রী জানান, তিনি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের মোবাইল ফোন খোয়ানোর বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন