News71.com
 Bangladesh
 01 Jun 21, 07:29 PM
 210           
 0
 01 Jun 21, 07:29 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ইমদাদুল হক।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ইমদাদুল হক।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডীন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডীন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন