
নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হবে। বুধবার (২ জুন) বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হয়ে মাঝে মধ্যে বিরতি দিয়ে ১০ থেকে ১২ কার্যদিবসের মতো চলতে পারে। এবারের অধিবেশনেও প্রতিদিন সংসদ সদস্যদের উপস্থিতি সীমিত রাখা হবে। এর আগে প্রত্যেক সংসদ সদস্যকে করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষার পর করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদ সদস্যদের অধিবেশনে অংশ নিতে হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩ জুন) নতুন অর্থবছরের (২০২১-২০২২) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এবারের বাজেট অধিবেশনও অত্যন্ত সংক্ষিপ্ত হবে। মাঝে মাঝে বিরতি দিয়ে মোট ১০ থেকে ১২ কার্যদিবস চলতে পারে। গত বছর বাজেট অধিবেশন চলেছিলো ৯ কার্যদিবস।