News71.com
 Bangladesh
 01 Jun 21, 07:34 PM
 539           
 0
 01 Jun 21, 07:34 PM

রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু।।

রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন-জিয়া ও রাজ্জাক। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) সকাল ৮টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হন তারা। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বলেন, ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে জমে থাকা পানিতে বিদ্যুতের কোনো লিকেজ তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন