
নিউজ ডেস্কঃ সাভারে মাদক বিক্রি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে উঠতি বয়সী তরুণদের গ্যাংয়ের ছয় সদস্য ও এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) দুপুরে তাদের ঢাকার মুখ্য আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (৩১ মে) গভীর রাত থেকে ভোর পর্যন্ত সাভারের আরাপাড়া ও বনপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা জব্দ করা হয়। সাভার মডেল থানা পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেছে।