News71.com
 Bangladesh
 01 Jun 21, 07:42 PM
 316           
 0
 01 Jun 21, 07:42 PM

জাবির নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক মনজুরুল হক।।

জাবির নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক মনজুরুল হক।।

 

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোষাধ্যক্ষ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেনের স্থলে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ জুন) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং বর্তমান কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এর আগে ২০১৭ সালের ৯ জুলাই অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া। চার বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে নতুন করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। তবে বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেনের মেয়াদ শেষ হবে আগামী ৯ জুলাই। অধ্যাপক আমির হোসেনের মেয়াদ শেষ হলেই উক্ত পদে যোগদান করবেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন