News71.com
 Bangladesh
 01 Jun 21, 09:09 PM
 234           
 0
 01 Jun 21, 09:09 PM

বিমান বাহিনীর নতুন প্রধান শেখ আব্দুল হান্নান।।

বিমান বাহিনীর নতুন প্রধান শেখ আব্দুল হান্নান।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত-এর স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার (১ জুন) বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে আগামী ১২ জুন অপরাহ্নে এয়ার মার্শাল পদে পদোন্নতি পূর্বক ওই দিন অপরাহ্ন থেকে তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন