News71.com
 Bangladesh
 01 Jun 21, 10:53 PM
 492           
 0
 01 Jun 21, 10:53 PM

ভারী বৃষ্টি হলে চলতি মাসেই উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা।।

ভারী বৃষ্টি হলে চলতি মাসেই উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা।।

নিউজ ডেস্কঃ ভারী বৃষ্টি অব্যাহত থাকলে চলতি মাসের মাঝামাঝি থেকে শেষ নাগাদ উত্তরবঙ্গের উজানে বন্যার আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে জুলাই-আগস্ট মাসে স্বাভাবিকভাবে পানি বাড়বে। এই সময়ে দেশের কোথায়ও কোথায়ও বন্যা দেখা দিতে পারে। এদিকে গতকাল সোমবার থেকে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দেশের বেশিরভাগ জায়গায়ই ভারী বৃষ্টি হয়। এই বৃষ্টি আরো দু’একদিন অব্যহত থাকতে পারে। তবে সামনে বর্ষা মৌসুম। এখন প্রায় নিয়মিতই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘গত কয়েকদিন যে ভারী বৃষ্টি হচ্ছে তা অব্যাহত হলে এই মাসে কেথায়ও কাথায়ও বন্যা হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের উজানে বন্যার আশঙ্কা রয়েছে। জুলাই-আগস্ট মাসে স্বাভাবিক যে বন্যা হয়, সেটা হতে পারে। এ ছাড়া এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন