News71.com
 Bangladesh
 02 Jun 21, 01:31 PM
 203           
 0
 02 Jun 21, 01:31 PM

ঢাবিতে আবাসিক হল না খুলে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত।।

ঢাবিতে আবাসিক হল না খুলে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত।।

 

নিউজ ডেস্ক আবাসিক হল না খুলে সশরীরে ১ জুলাই থেকে স্নাতক সকল বর্ষ এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ঢাকার বাইরের শিক্ষার্থীরা সেক্ষেত্রে কোথায় থেকে পরীক্ষা দিবে প্রশ্নে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘এই একটা কঠিন চ্যালেঞ্জ। আগে যেভাবে হয়েছে সেভাবে হবে’। আবাসিক হল না খুলে সশরীরে ১ জুলাই থেকে স্নাতক সব বর্ষ এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে একই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে অনলাইনে।

 

মঙ্গলবার (১ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। ড. মো. হাসানুজ্জামান বলেন, হল না খুলে ১ জুলাই থেকে সশরীরে পরীক্ষা নেওয়া হবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে একই তারিখ থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। যেসব বিভাগে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গেয়েছিল সেসব বিভাগের পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে নেওয়া হবে। এদিকে হল না খুলে পরীক্ষা নিলে ঢাকার বাইরের শিক্ষার্থীরা কী করবেন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, কীভাবে পরীক্ষা নেবে তা বিভাগ ও অনুষদ মিলে সিদ্ধান্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন