News71.com
 Bangladesh
 02 Jun 21, 01:32 PM
 217           
 0
 02 Jun 21, 01:32 PM

একনেকে অনুমোদন পেলো বিজিবির নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্প।।

একনেকে অনুমোদন পেলো বিজিবির নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্প।।

 

নিউজ ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন (বিজিবি-৬২) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (১ জুন) প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে একে যুক্ত হন। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ২১ লাখ আট হাজার টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) এই প্রকল্পের কাজ করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুরি এলাকায় বিজিবির নতুন সৃষ্টি করা ৬২ ব্যাটালিয়নের সদস্যদের বসবাস এবং অপারেশন কার্যক্রম পরিচালনার জন্য নিরাপদ ও সুরক্ষিত অবকাঠামো নির্মাণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উদ্যোগে বিজিবি এ প্রকল্প বাস্তবায়ন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন