News71.com
 Bangladesh
 02 Jun 21, 01:38 PM
 190           
 0
 02 Jun 21, 01:38 PM

রামেকে করোনায় আরও ৭ জনের মৃত্যু।।

রামেকে করোনায় আরও ৭ জনের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। তিন জেলার সাত জনের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত ছিলেন বাকি দুজনের ছিল উপসর্গ। রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই করোনা রোগীদের চাপ বাড়ছে হাসপাতালটিতে।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,  সোমবার (৩১ মে) সকাল থেকে মঙ্গলবার (১মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগী মারা গেছেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, রাজশাহীর ৩ জন ও নাটোরের ১ জন মারা গেছেন। এ সময়ের মধ্য হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে ২১ জন রোগী। নতুন রোগীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন ৯ জন, রাজশাহীর ৯ জন রোগী, এ ছাড়া নাটোর, জয়পুরহাট ও পাবনার একজন করে রোগী ভর্তি হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন