News71.com
 Bangladesh
 02 Jun 21, 01:39 PM
 211           
 0
 02 Jun 21, 01:39 PM

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু।।

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফয়সাল মামুন (৩৬) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) দিনগত রাত পৌনে ১২ টার দিকে শহরের পুরাতন জেলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন গাইবান্ধা ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর সদরের বাসিন্দা। 

 

গাইবান্ধা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রাতে শহরের পুরাতন জেলখানা এলাকায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্স ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ারসার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন