
নিউজ ডেস্কঃ জাতীয় বাজেট নিয়ে বৃহস্পতিবার (৩ জুন) মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওইনদিন বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় অবস্থিত মন্ত্রিসভাকক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। এতে বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেট নিয়ে বসে সংসদের বাজেট অধিবেশন। বুধবার (২ জুন) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে এ অধিবেশনের বৈঠক বসবে।