News71.com
 Bangladesh
 02 Jun 21, 06:57 PM
 223           
 0
 02 Jun 21, 06:57 PM

দেশের ৩৭১ ইউপিতে ভোটগ্রহণ ২১ জুন।।

দেশের ৩৭১ ইউপিতে ভোটগ্রহণ ২১ জুন।।

 

নিউজ ডেস্কঃ স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন ও ১১টি পৌরসভা নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। গত ১১ এপ্রিল এ নির্বাচনগুলো হওয়ার কথা ছিল। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

 

ইসি সচিব বৈঠক শেষে বলেন, স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউপি, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচনের ভোটগ্রহণ ২১ জুন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে যে পর্যন্ত নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর স্থগিত হয়েছিল, সেখান থেকে আবার কার্যক্রম শুরু হবে। অর্থাৎ প্রার্থীরা এখন থেকেই আবার প্রচার কাজে নামতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন