News71.com
 Bangladesh
 02 Jun 21, 06:58 PM
 196           
 0
 02 Jun 21, 06:58 PM

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮৮ জনে।।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮৮ জনে।।

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৯৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে। মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২১ জন ও ১৩ জন নারী। বুধবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন