News71.com
 Bangladesh
 02 Jun 21, 11:27 PM
 252           
 0
 02 Jun 21, 11:27 PM

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশনে ডাকাতের হানা।।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশনে ডাকাতের হানা।।

 

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশিদের ওপর হামলার পর এবার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে হানা দিয়েছে সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাতদল। দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া খবরে জানা গেছে, ডাকাতদল হাইকমিশন ভবনের ভেতরে ঢুকতে না পারলেও হাইকমিশন চত্বরে অপেক্ষমাণ সেবাপ্রত্যাশীদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের মোবাইল ফোন, পাসপোর্ট, নগদ টাকাসহ কাগজপত্র নিয়ে চলে যায়। হাইকমিশন থেকে ওই দেশটির 'ডিপ্লোমেটিক পুলিশ' বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রবাসী এক বাংলাদেশি জানান, বুধবার দুপুরে হাইকমিশন চত্বরে কয়েক জন বাংলাদেশি পাসপোর্ট সেবা নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ সশস্ত্র ডাকাত এসে অস্ত্রের মুখে তাদের কাছে থাকা জিনিসপত্র কেড়ে নেয়। জানা গেছে, সাম্প্রতিক সময়ে স্থানীয় কর্তৃপক্ষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কৃষ্ণাঙ্গদের আন্দোলনের সময় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। এবার বাংলাদেশ হাইকমিশন চত্বরে ডাকাতদল হানা দিয়েছে। কভিড মহামারির কারণে আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের বড় অংশই কর্মহীন হয়ে পড়ার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনের বাসভবনেও ডাকাতি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন