News71.com
 Bangladesh
 02 Jun 21, 11:28 PM
 254           
 0
 02 Jun 21, 11:28 PM

উল্লাপাড়ায় জাল টাকা উদ্ধার।। ইউপি সদস্যসহ আটক ৪

উল্লাপাড়ায় জাল টাকা উদ্ধার।। ইউপি সদস্যসহ আটক ৪

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাল টাকা লেনদেনের সময় এক ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা। বুধবার (২ জুন) বেলা ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।

 

আটক ব্যক্তিরা হলেন উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও রশিদপুর গ্রামের আছের উদ্দিনের ছেলে মো. মোহাব্বত হোসেন শামীম (৩৮), জামালপুর জেলার খাসচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৩৮), উল্লাপাড়ার অলিপুর দরবেশপাড়ার বরাত আলী প্রামাণিকের ছেলে মো. সুলতান প্রামাণিক (৪০) এবং সুজাত প্রামাণিকের ছেলে মো. আলী আকবর (৪০)।  আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল নোট লেনদেন করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন