News71.com
 Bangladesh
 02 Jun 21, 11:29 PM
 265           
 0
 02 Jun 21, 11:29 PM

নগরবাসী দ্রুততম সময়ে জলাবদ্ধতা মুক্ত হয়েছে।। মেয়র আতিকুল ইসলাম

নগরবাসী দ্রুততম সময়ে জলাবদ্ধতা মুক্ত হয়েছে।। মেয়র আতিকুল ইসলাম

 

নিউজ ডেস্কঃ রাজধানীতে মঙ্গলবার (১ জুন) ভারী বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যে নগরবাসীকে জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (২ জুন) রাজধানীর মিরপুরে বাউনিয়া খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আতিক।

 

রেকর্ড ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হলেও নিজের ‘কথায় নয় কাজে বিশ্বাসী’ নীতির কারণে এমনটা হয়েছে বলেও দাবি উত্তরের নগরপিতার। ডিএনসিসি মেয়র বলেন, মেয়র আতিক কথায় নয় কাজে বিশ্বাসী বলেই পহেলা জুন ঢাকায় দীর্ঘ সময় ধরে রেকর্ড ৮৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন